পদ্মায় ধরা পড়ল প্রায় ২৩ কেজির ঢাই মাছ, লাখ টাকায় বিক্রি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

রাজবাড়ীর পদ্মায় জে‌লের জা‌লে ধরা প‌ড়ে‌ছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজ‌নের বিলুপ্ত প্রজা‌তির ঢাই মাছ। এটি বি‌ক্রি হ‌য়ে‌ছে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়।

আজ বৃহস্প‌তিবার ভো‌রে গোয়ালন্দ উপ‌জেলার পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জেলে জীবন হলদারের জালে মাছটি ধরা পড়ে ব‌লে জানায় স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান।

জেলে জীবন হলদার জানান, ভোর রাতে তিনিসহ তাঁর দলবল পদ্মায় মাছ শিকা‌রে বেড় হন। নদীর চরকর্নেশনা এলাকায় জাল ফে‌লেন তারা। সেখা‌নে তা‌দের জা‌লে আটকা প‌ড়ে বিশাল আকৃ‌তির ঢাই মাছ। পরে দৌলতদিয়ার মাছের আড়তে নি‌য়ে ওজন দি‌য়ে দে‌খেন মাছ‌টির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম।

জীবন হলদার আরও বলেন, মাছটি উম্মুক্ত নিলামে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, মাছটি কিনে নেওয়ার পর কেজি প্রতি ২০০ টাকা লাভে মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর