শরীয়তপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, বন্ধু আহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম

শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মোল্লা বাড়ি ব্রিজের পাশে এ দুর্ঘটনা হয়।

নিহত কিশোরের নাম জিসান মাদবর (১৬)। সে বিলাসপুর ইউনিয়নের মেহের আলী মাদবরকান্দি গ্রামের রাজ্জাক মাদবরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের পেছনে বসা জিসানের বন্ধু শিমুল সিকদার (১৬)। সে ওই ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামের আমজাদ সিকদারের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে জাজিরার বিলাসপুর বাজার থেকে স্থানীয় শফি কাজির মোড় যাচ্ছিল জিসান। পথে মোল্লা বাড়ি ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে পাকা সড়কে পরে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত্যু ঘোষণা করেন। 

জাজিরা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিসান নামের একজনের মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর