ধামরাইয়ে অটোরিকশার চালক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম

ঢাকার ধামরাইয়ে অটোরিকশার চালক সায়েদুর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পিবিআই পুলিশ। গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা পিবিআই পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির বলা হয়, ২০২৩ সালের নভেম্বর মাসে ধামরাইয়ের বাইশাকান্দার কেষ্টখালী গ্রামে ধানখেত থেকে অটোরিকশার চালক সায়েদুল রহমানের মরদেহ উদ্ধার করে ধামরাই থানা-পুলিশ। পরে এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হলেও হত্যার রহস্য ও আসামি গ্রেপ্তার না হওয়ায় মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা জেলা পিবিআই পুলিশকে। পরবর্তীতে ঢাকা জেলা পিবিআই পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে প্রথমে সদর আলী নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে অপর আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেখানে তারা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে। এছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত জুয়েল নামে আরো এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর