দীর্ঘ ৯০ বছর পর মুকসুদপুর থানার বেদখল জমি উদ্ধার 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

দীর্ঘ প্রায় ৯০ বছর পর গোপালগঞ্জের মুকসুদপুর থানার বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি উদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে দখলকৃত জমি বুঝে নেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। 

মুকসুদপুর থানার ওসি জানান, ১৯১৭ সালে থানার কার্যক্রম শুরু হয়। এর পর পাশের একটি পরিত্যক্ত জমিতে স্থানীয় কয়েকটি পরিবার আশ্রয় নেয়। পরবর্তীতে সেখানে ব্যবসায়িক দোকানপাট গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি দখল করে রাখে। 

মোস্তফা কামাল বলেন, ‘বিগত কয়েক বছর ধরে বারবার নোটিশ দিয়েও জমি ছাড়াতে পারিনি। তবে সম্প্রতি তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান আসে। গত সোমবার বিকেলে তারা স্বেচ্ছায় দখল ছাড়ে এবং আজ জমিটি আমারা বুঝে পেলাম।’

ওসি আরও বলেন, ‘দীর্ঘদিন পর জমি পুনরুদ্ধার করতে পেরে আমরা সন্তুষ্ট। ওই জমি দখল থাকার কারণে থানার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল এবং সীমানা প্রাচীর নির্মাণে বাধা সৃষ্টি হচ্ছিল। এখন জমিটি বুঝে পাওয়ার ফলে নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।’

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর