লৌহজং নদীতে পড়ে এক শিশুর মৃত্যু, অন্য শিশু নিখোঁজ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া স্টেডিয়াম ব্রিজের নিচে লৌহজং নদীতে পড়ে দুই শিশু নিখোঁজের পর এক শিশুর মরদেহ পাওয়া গেছে। বুধবার দুপুরে পশ্চিম আকুর টাকুর পাড়ার স্টেডিয়াম ব্রিজের নীচে মাছ ধরতে গিয়ে তারা নদীতে পড়ে যায়।

ডুবে যাওয়া দুই শিশু হলো– শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৮) ও আব্দুল করিমের ছেলে আব্দুল আহসান আদিব (১১)।

দুই শিশুর নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করে এবং আরেকজনের উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

স্থানীয়রা ও পরিবার জানায়, দুজনেই স্কুল থেকে এসে বাসায় খেলছিল। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে ছোট্ট মশারির মতন জাল নিয়ে তারা মাছ ধরতে আসে নদীতে। কিন্তু নদীর পাড়ের খাড়া ঢালে পানিতে পড়ে ডুবে যায় এবং সেখানেই মৃত্যু হয় তাদের।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এস এম হুমায়ুন কাণায়েন বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই চলে আসি আমরা। দুজন ডুবুরিকে কাজে লাগাই। এক শিশুর মরদেহ কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই। কিন্তু অপর শিশুকে এখনো খোঁজাখুঁজি চলছে।’

এস এম হুমায়ুন কাণায়েন আরও বলেন, ‘নদীতে স্রোত রয়েছে। তাই নিখোঁজের জায়গা থেকে দূরেও সরে যেতে পারে। তবে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে।’

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর