দোহারে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে স্ত্রী জয়গন নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ঘটনার পর স্বামী আউব আলী নিজেই নিজেকে ছুরিকাঘাত করে এবং বিষপান করার পর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর জয়গনের ছোট ভাই মো. সেলিম বেপারী জানান, পারিবারিক কলহের জেরে তাঁর বোন জামাতা আউব আলীর সঙ্গে তাদের বাড়িতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত জয়গনের পেটে ও হাতে ছুরিকাঘাত করেন আউব আলী। পরে গুরুতর অবস্থায় স্বজনেরা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

সেলিম বেপারী আরও জানান, এ ঘটনার পর আউব আলী নিজেই নিজেকে ছুরিকাঘাত ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে ঢাকায় পাঠানো হলে পথে তাঁরও মৃত্যু হয়। । 

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসুম মীম আফরোজ জানান, এ বিষয়ে কোনো কথা বলবেন না তিনি।  

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, আমরা ঘটনা জানা মাত্র পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।  স্ত্রী নিহত হওয়ার কয়েকঘণ্টা পরে স্বামী আউব আলীও মারা গেছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর