জামাইয়ের কোদালের কোপে প্রাণ গেল চাচা শ্বশুরের

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম

কিশোরগঞ্জের মিঠামইনে সহোদর দুই ভাই পারিবারিক বিরোধ নিয়ে তর্কিতর্কির সময় ভাতিজি জামাইয়ের কোদালের কোপে চাচা শ্বশুর নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা হয়।

নিহত মো. মুকতু মিয়া (৭০) ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

অভিযুক্ত সোহেল মিয়া পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ কলাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতেই বসবাস করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘কিছুদিন আগে নিহত মুকতু মিয়ার নববিবাহিত ছেলের স্ত্রী কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে গেছেন। এ বিষয় নিয়ে মুকতু মিয়ার ছোট ভাই মফিজ মিয়া রাগান্বিত হয়ে বড় ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি করছিলেন প্রায় প্রতিদিনই। মুকতু মিয়ার অভিযোগ এ ঘটনায় তার সম্মান গেছে। মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন তিনি। আজ শুক্রবার দুপুরে একই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়।’

ওসি আলমগীর কবির আরও বলেন, ‘এসময় তাদের পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল। এক পর্যায়ে সোহেল মিয়া শ্বশুরের পক্ষ নিয়ে হাতে কোদাল দিয়ে চাচা শ্বশুর মুকতু মিয়ার মাথায় কুপিয়ে মারাত্মক জখম করেন। মুমূর্ষু অবস্থায় মুকতু মিয়াকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।’

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কাজ চলমান রয়েছে জানিয়ে ওসি আলমগীর কবির বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর