মাদারীপুরে চারদিন ধরে নিখোঁজ এক ব্যবসায়ী

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামের এক মুদি ব্যবসায়ীর খোঁজ মেলেনি। পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। সেই জিডির সূত্র ধরে নিখোঁজ ওই ব্যক্তির পুলিশি তৎপরতা চলছে।

নিখোঁজ মিঠুন মল্লিক রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের সিরাজকাঠি গ্রামের মনোরঞ্জন মল্লিকের ছেলে। তিনি এলাকায় কৃষি কাজকর্ম ও বাবার মুদি ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সকালে ৮টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের সিরাজকাঠি নিজ বাড়ি থেকে মিঠুন মল্লিক কাজের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মিঠুন মল্লিক বাড়ি থেকে বের হওয়ার সময়ে পরনে একটি লুঙ্গি ও আকাশী রংয়ের একটি হাফ হাতা শার্ট ছিল। সারাদিন বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করে মিঠুনের খোঁজ করতে থাকেন। পরে কোথাও তাকে না পেয়ে ১৪ অক্টোবর রাতে রাজৈর থানায় মিঠুনের ছোট ভাই মনোতোষ মল্লিক একটি সাধারণ ডায়েরি করেন।

এই বিষয়ে নিখোঁজ মিঠুনের মামা আমগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দীনেশ বালা বলেন, ‘আমার ভাগিনা মিঠুন খুবই শান্ত স্বভাবের মানুষ ছিল। কৃষি কাজ কর্ম ও পাখুল্লা বাজারে তার বাবার মুদি দোকানেও বসে ব্যবসা বাণিজ্যও করত। কিন্তু অনেক দিন হয়ে গেল আমার ভাগিনার কোন খোঁজ না পাওয়ায় আমরা পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সবাই খুব দুঃচিন্তায় দিন রাত পার করছি।’

দীনেশ বালা আরও বলেন, ‘পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন, আমার ভাগিনাকে জীবিত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেউক। আমাদের আর কোনো চাওয়া নেই।’

নিখোঁজের ১২ বছর বয়সী ছেলে মানব মল্লিক বলেন, ‘আমি ও আমার আরও ছোট ছোট দুটি বোন আছে। আমার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার বাবাকে আপনারা ফিরিয়ে এনে দেন।’

এই বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ হোসেন খান বলেন, ‘ওই ঘটনায় নিখোঁজের পরিবার থেকে থানায় একটি জিডি করা হয়েছে। আমরা ওই বাড়িতে থানা থেকে পুলিশ পাঠিয়েছি। আমরা এই বিষয়ে আমাদের পুলিশি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর