ধামরাইয়ে খোলা সেপটিক টাংকিতে পড়ে ২ শিশুর মৃত্যু

ধামরাইয়ে খোলা সেপটিক টাংকিতে পড়ে রাহিম ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ধামরাই পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় ঘরের পাশের সেপটিক টাংকি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক টাংকিতে পড়ে রাহিম ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ধামরাই পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় ঘরের পাশের সেপটিক টাংকি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।

নিহতদের একজনের বয়স ৫ বছর অপরজনের সাড়ে ৩ বছর।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রহিম খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে পাশের একটি ভবনের সেপটিক টাংকি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর