হাওরে ভাসছে স্কুল, বিনা খরচে মিলছে প্রাথমিক শিক্ষা

কিশোরগঞ্জের নিকলীর হাওরে ভাসমান নৌকায় চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। ৮টি নৌকা স্কুলে প্রায় ৪০০ শিশু বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সংস্কৃতি চর্চার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে হাওরজুড়ে এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে জানায় বেসরকারি সংস্থা পপি।

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ভাসমান নৌকায় চলছে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এসব বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে প্রত্যন্ত হাওর জনপদের পিছিয়ে পড়া দরিদ্র শিশুরা। ভবিষ্যতে এমন বিদ্যালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বেসরকারি সংস্থার কর্তৃপক্ষ। 

নিকলীর হাওরে দ্বীপ গ্রাম ছাতিরচর ও শিংপুরের হাওর পাড়ে ভিড়ানো লাল-সবুজ রংয়ের কয়েকটি নৌকা। দূর থেকে দেখলে মনে হবে পণ্য পরিবহনের নৌকা এগুলো। তবে, কাছে গেলেই প্রতিটি নৌকায় দেখা যায় শিশুদের পড়ালেখার ব্যস্ততা। 

২০১০ সালে দুইটি নৌকায় ভাসমান প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করে বেসরকারি সংস্থা পপি। বর্তমানে দুই এলাকায় ৮টি নৌকায় পড়ালেখা করছে প্রায় ৪০০ শিক্ষার্থী। বিনা খরচে সন্তানদের ভালো মানের শিক্ষা নিশ্চিত হওয়ায় খুশি অভিভাবকেরা। 

বর্তমানে দুই এলাকায় ৮টি নৌকায় পড়ালেখা করছে প্রায় ৪০০ শিক্ষার্থী। ছবি: ভিডিও থেকে নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘এখানে আমাদের প্রতিদিন ছয়টা বই পড়ানো হয়। আমাদের বাড়ির মধ্যে এত চাপ পড়ে না।’

এক অভিভাবক বলেন, ‘আমাদের অনেকেরই চলার মতো সামথ্য নাই। এই ভাসমান স্কুল আসায় আমাদের উপকার হয়েছে, আমাদের বাচ্চাদের উপকার হয়েছে।

ভাসমান স্কুলে পড়াশোনার পাশাপাশি স্থায়ী স্বাস্থ্যকর্মীর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। রয়েছে নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ব্যবস্থাও। 

স্কুলের দায়িত্বে থাকা এক নারী শিক্ষক বলেন, ‘ক্লাস শুরু হওয়ার এক ঘণ্টা আগে বিভিন্ন ঘাটে গিয়ে বাচ্চাদের নৌকায় তুলি।’

স্কুলের দায়িত্বে থাকা আরেকজন বলেন, ‘বৃহস্পতিবারে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাচ্চাদের মন বিকশিত করার চেষ্টা করি। যার ফলে শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসতে আগ্রহী থাকে।’

ভবিষ্যতে পুরো হাওরাঞ্চলে ভাসমান স্কুলের কার্যক্রম চালানোর পরিকল্পনা জানান বিদ্যালয়ের সমন্বয়কারী। ছবি: ভিডিও থেকে নেওয়া ভবিষ্যতে পুরো হাওরাঞ্চলে ভাসমান স্কুলের কার্যক্রম চালানোর পরিকল্পনা জানান বিদ্যালয়ের সমন্বয়কারী। 

নিকলীর পপি ভাসমান বিদ্যালয়ের প্রকল্প সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম বলেন, ‘এইখানে বিনামূল্যে সকল ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পঞ্চম শ্রেণিতে পাঠাদানের পর ষষ্ঠ শ্রেণিতে আমরা নিজ দায়িত্বে তাদের ভর্তি করি। ভবিষ্যতে আমাদের এই স্কুল সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।’  

প্রতিবছর ভাসমান স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করে শতাধিক ছাত্র-ছাত্রী। ভর্তি হয় উচ্চ বিদ্যালয়ে।

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর