নেশার টাকা না পেয়ে কিশোরগঞ্জে বাবাকে হত্যা, নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ছেলে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম

কিশোরগঞ্জে নেশার জন্য টাকা না দেওয়ায় বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার র‍্যাব-১৪ সাপিসি- ২ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল এ তথ্য জানান।

এ সময় র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গতকাল বুধবার বিকালে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র‍্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড থেকে গ্রেপ্তার করা হয় আবদুল আওয়াল বাদলকে। পরে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত ১৭ অক্টোবর বাবা আব্দুল মালেকের কাছে মাদকের জন্য টাকা চেয়ে না পেয়ে তার ছেলে বাদল বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই মারা যান আব্দুল মালেক।

এ ঘটনায় নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার বড় ভাই আব্দুল আওয়াল বাদলকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর