ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাকে অব্যাহতি, যে কারণ জানা যাচ্ছে 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম

ব্রাহ্মণবাডিয়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য আসাদ খোকনকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে দলের চিঠিতে।

বৃহস্পতিবার রাতে অব্যাহতির ওই চিঠি প্রকাশ পায় সামাজিক যোগাযাগ মাধ্যমে। জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেন। 

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে  বলা হয়, ‘আসাদ খোকনের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয় এবং তা কেন্দ্রীয় কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আসাদ খোকনকে জেলা সমন্বয় কমিটির সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’ 

‘একইসাথে, কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়।’ উল্লেখ রয়েছে চিঠিতে।  

অভিযোগ রয়েছে, কিছুদিন আগে জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগের দুটি খাস পুকুর দখলে করতে উদ্যোগী হন এনসিপি নেতা আসাদ খোকন। পুকুর দুটি অনেক বছর ধরে লক্ষ্মীপুর দারুল কোরআন মাদরাসা, মসজিদ ও কবরস্থানের নামে ইজারা দেওয়া হয়। যাতে করে কবরস্থান এবং ওই দুই প্রতিষ্ঠানের উন্নয়ন কাজসহ খরচ চলতো। 

আসাদ খোকন  ওই খাস পুকুর দুটি অবৈধভাবে দখল করতে প্রচেষ্টা চালান। উপজেলা ভূমি অফিস বিষয়টি জানতে পেরে স্থানীয়দের উন্মুক্ত ইজারা দেওয়ার ব্যবস্থা করেন। ইজারার খবর শুনে আসাদ খোকন ইজারায় অংশ না নিতে অন্যদের হুমকি দেন। গত ১৪ অক্টোবর এসিল্যান্ড অফিসে ইজারায় অংশ নিতে আসেন লক্ষ্মীপুর গ্রামের চার ব্যক্তি। এসিল্যান্ড অফিসে আসার পর তাদের উপর হামলা হয়। এরপর পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শান্ত হয়। 

অফিস থেকে বের হওয়ার পর আবারও তাদের উপর হামলা করা হলে ৫ জন আহত হয়। এই ঘটনায় আসাদ খোকনের বিরুদ্ধে ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এ নিয়ে মানববন্ধনও হয়। 

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে আসাদ খোকন বলেন, ‘দাপ্তরিকভাবে আমি কোনো চিঠি পাইনি। ফেসবুকে দেখেছি।’ 

পুকুর ইজারার ঘটনার বিষয়ে আসাদ খোকন বলেন, ‘আমি বৈধভাবে ইজারা পাওয়ার জন্য গিয়েছিলাম। এ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান আমার বিরুদ্ধে মানববন্ধন করান।’ 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
পরিবার জানায়, সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর