ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের পর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এতে ট্রেনের কাচ ভাঙচুর ও কয়েকজন যাত্রী আহত হয়। এ ঘটনায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে আড়াই ঘণ্টা রেলপথ অবরোধের পর ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

আজ মঙ্গলবার ভৈবর রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন।

মামলায় দেড় লাখ টাকার সরকারি সম্পদের ক্ষতিসাধন হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘটনায় ফাহিম, আরমান ও সাধন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ এসব বিষয় নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সোমবার ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে আড়াই ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে স্থানীয় জনতা। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব রেল স্টেশনে চলে এই অবরোধ। এতে করে বিঘ্নিত হয় ঢাকা–চট্টগ্রাম, সিলেট–কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল।

এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে দুই ঘণ্টা অবরোধের মুখে পড়ে। দুই ঘণ্টা পর ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা বৃষ্টির মত পাথর নিক্ষেপ করতে থাকে। এতে ট্রেনের ক্ষয়ক্ষতিসহ আহত হয়েছেন ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর