যৌথবাহিনীর অভিযানে মিলল ৪০টি ককটেল, আটক ১

মুন্সিগঞ্জ শহরের বৈখর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৪০টি তাজা ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, পাসপোর্ট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

মুন্সিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৪০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, একটি ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এই অভিযানে। এ ঘটনায় একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রোববার বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয় মুন্সিগঞ্জ শহরের বৈখর এলাকার একটি বাড়িতে। ওই বাড়ির পাশের ড্রেনের ভেতর বালতিতে ভর্তি ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

খবর পেয়ে ১৯ বীর ব্যাটালিয়ন ও মুন্সিগঞ্জ সদর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করেন। অভিযানে চর ডুমুরিয়া এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে মো. হাসান বেপারীকে আটক করা হয়। এ সময় ককটেল তৈরিতে ব্যবহৃত ৯৫টি জর্দার খালি কৌটাও জব্দ করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর