সাবেক সেনার বাড়ি লুটের পর পরিবারের সদস্যদের তালা দিয়ে রেখে গেল ডাকাতরা  

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্ত্রের মুখে একটি পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৫৪ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগীদের।

রোববার দিনগত রাতে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে এ ডাকাতি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফজলুল হকের মেয়ে সাথী বেগম বলেন, ‘রাত ১টার দিকে একটি শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। তবে তখন বিষয়টি গুরুত্ব দেইনি। পরে রাত ৩টার দিকে তাহাজ্জুদ পড়তে উঠে দেখি জানালার গ্রিল কেটে দুই যুবক ঘরে ঢুকে পড়ে। তারা প্রথমে আমাকে, পরে আমার ছেলে সাবিদকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর একে একে আমাদের বিল্ডিংয়ের চারটি ফ্ল্যাটে লুটপাট চালায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই ডাকাতি।’

সাথী বেগম বলেন, ‘ডাকাতরা নগদ প্রায় ৩ লাখ টাকা, ৩২ ভরি স্বর্ণালঙ্কার ও ৯টি মোবাইল সেট লুট করে নেয়। যাওয়ার আগে আমাদের সবাইকে একটি রুমে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে যায়।’

অন্য প্রত্যক্ষদর্শী সাবিদ বলেন, ‘প্রথমে দুজন জানালার গ্রিল কেটে ঢোকে, পরে আরও ২২-২৩ জন ভিতরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। তাদের অধিকাংশের মুখে মাস্ক ও গামছা ছিল। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা অন্যান্য ফ্ল্যাটের দরজা খোলায়। আমার চোখের সামনে একের পর এক রুমে ডাকাতি চালায় তারা।’

অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক বলেন, ‘আমার তিন ছেলে দেশের বাইরে থাকে। তাদের পাঠানো প্রায় ৩২ ভরি স্বর্ণালঙ্কার, ব্যাংক থেকে তোলা ৩ লাখ টাকা এবং ৯টি মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা। তারা আমাদের পরিবার সম্পর্কে বিস্তারিত জানত— কোন রুমে কী আছে, আমরা কবে টাকা তুলেছি, এমনকি বাসার ওয়াইফাই বন্ধ আছে তাও জানত। আমার ধারণা, স্থানীয় কেউ এতে জড়িত। আমি থানায় লিখিত অভিযোগ দেব।’

ভুক্তভোগীর প্রতিবেশী লাক মিয়া বলেন, ‘ভোর ৫টার দিকে আমরা বিষয়টি বুঝতে পারি। পরে বাইরে থেকে তালাবদ্ধ রুম খুলে তাদের উদ্ধার করি। তখনই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। ডাকাতরা নির্বিঘ্নে চলে যায়।’

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘সকাল ৬টার দিকে ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাটি জানতে পারি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর