কিশোরগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পেলেন ফজলুর রহমান

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান। 

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

এই আসনে বাকি মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তারাইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) এই দুই আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৩ জনে। রোববার স্বাস্থ্য...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর