শিবচরে বিএনপির এমপি বানাতে হলে আমাকে নমিনেশন দিতে হবে: কামাল জামান 

মাদারীপুর–১ আসনের বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লা বলেছেন, ‘শিবচরে বিএনপির এমপি বানাতে হলে আমাকে নমিনেশন দিতে। গতকাল শুক্রবার বিকেলে শিবচরে উপজেলার হাতির বাগান মাঠে এক জনসভা তিনি এ কথা বলেন।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম

মাদারীপুর–১ আসনের বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লা বলেছেন, ‘শিবচরে বিএনপির এমপি বানাতে হলে আমাকে নমিনেশন দিতে। গতকাল শুক্রবার বিকেলে শিবচরে উপজেলার হাতির বাগান মাঠে এক জনসভা তিনি এ কথা বলেন।

এ সময় মনোনয়ন স্থগিত হওয়া এই প্রার্থী বলেন, ‘শিবচরে বিএনপির এমপি বানাতে হলে আমাকে নমিনেশন দিতে হবে। আমার বাইরে নমিনেশন নাই, আমার চেয়ে বেশি কারো নেতা-কর্মী ও লোকজন নাই। জনসমর্থন আমার সঙ্গে আছে। আমি কাজ করছি, দল আমাকে নমিনেশন দিয়েছে এবং আবারও দেবে। আমার দৃঢ় বিশ্বাস- বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার বিষয়টি বিবেচনা করবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘যারা বিক্ষোভ করছে, তারা শতাধিক লোক নিয়ে টায়ার জ্বালিয়েছে। আমি চাইলে প্রতিহত করতে পারতাম, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষায় আমি আমার সমর্থকদের সংযত থাকতে বলেছি। দলই আমার শক্তি, জনগণই আমার ভরসা।’

জনসভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। জনসভায় বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান বলেন, মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে এই বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় বক্তারা অবিলম্বে মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানান এবং কেন্দ্রীয় নেতাদের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেন।

এর আগে ৩ নভেম্বর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শিবচর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। এরপরই মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোনয়নবঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর একদিন পরই মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করা হয়।

মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে এবং মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত বুধবার শিবচরের প্রধান সড়ক ‘সড়ক ৭১’-এ বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করা হয়।

আওয়ামী লীগের ৫০ থেকে ৬০ জন দোসর রাস্তায় টায়ার জ্বালিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন উল্লেখ করে গতকালের জনসভায় কামাল জামান মোল্লা বলেন, ‘এসব করে লাভ নেই, শিবচরের জনগণকে আমি মুক্ত করব, দোসরমুক্ত করেই ছাড়ব। আপনারা জনগণই আমার শক্তি। আমি বিশ্বাস করি, জনগণকে নিয়ে আমি এই আসনে নির্বাচন করে নির্বাচিত হব।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর