কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে খামারির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এখলাস উদ্দিন (২২) নামের এক খামারির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় আজলদী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এখলাস উদ্দিন (২২) নামের এক খামারির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড় আজলদী নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এখলাস উদ্দিন উপজেলার বড় আজলদী গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি খামারের পাশাপাশি মুরগির খাবারের ব্যবসা করতেন।

স্বজনেরা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মুরগির খামারে কাজ করছিলেন এখলাস উদ্দিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে হাত দেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে ১টার দিকে এখলাস উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে বিদ্যুতায়িত হওয়ার আলামত পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়ে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর