স্বামীর বিরুদ্ধে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর অভিযোগ, প্রেমিকাসহ বাড়িতে থাকতে না দেওয়ায় নিজ ঘরে আগুন দিয়েছেন তাঁর স্বামী ওমর ফারুক খবির (৩৮)। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার ও ফার্নিচারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

গতকাল রোববার রাত ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামে ওমর ফারুক খবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

ওমর ফারুকের সাবেক স্ত্রী সোনিয়া বেগম অভিযোগ করে বলেন, ‘কয়েক মাস আগে আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। সে একটি মেয়েকে বিয়ে না করেই এই বাড়িতে নিয়ে এসে রাখতে চায়। এ নিয়ে আমার সঙ্গে বহুবার ঝগড়া হয়। পরে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলেও সে ওই মেয়েকে অন্য এলাকায় নিয়ে গিয়ে বিয়ে করে এবং এই বাড়ি থেকে চলে যায়। কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠায়।’ 

তিন সন্তানের মা সোনিয়া বেগম বলেন, ‘আমাকে সন্তানদের নিয়ে সুখে থাকতে দেবে না বলে হুমকি দিয়েছিল সে। এমনকি বলেছিল- আমাকে আগুনে পুড়িয়ে মারবে। ভাগ্যক্রমে সেদিন রাতে আমি বোনের বাড়িতে ছিলাম, তাই প্রাণে বেঁচে গেছি।’ 

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের প্রায় সবকিছুই পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সোনিয়া বেগম আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। 

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, প্রেমিকাকে নিয়ে ওই বাড়িতে থাকতে না পারার ক্ষোভে স্বামী নিজেই বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন।’

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর