পদ্মার এক কাতলা বি‌ক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজির বিশাল এক কাতলা মাছ। চরকর্নেশনা এলাকায় ধরা মাছটি নিলামে বিক্রি হয় ৫৫ হাজার ১০০ টাকায়। স্থানীয় ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি কিনে কুষ্টিয়ায় বিক্রি করেন।

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

রাজবাড়ীর পদ্মায় জে‌লের জা‌লে আটকা পড়া এক কাতলা মাছ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৫৫ হাজার ১০০ টাকায়। যার ওজন ছি‌ল ১৯ কে‌জি।

আজ বুধবার ভোরে গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশনা এলাকায় জেলে কৃঞ্চ হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে কৃঞ্চ হলদার জানান, আজ ভোরে তিনি তারদল নি‌য়ে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জাল ফেলেন। প‌রে জাল তুল‌তেই দেখ‌তে পান বড় এক‌টি কাতলা মাছ আটকা প‌ড়ে‌ছে। সকা‌লে দৌলতদিয়ার চকু মোল্লার আড়তে নিয়ে ওজন দি‌য়ে দে‌খেন মাছটি ১৯ কে‌জি। প‌রে ঊন্মুক্ত নিলা‌মে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছ‌টি কি‌নে নেয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর পানি কমার ফলে এখন মাঝে মধ্যে বড় আকৃতির রুই, কাতলা, পাঙ্গাসসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ছে। ভো‌রে ধরা পরা ১৯ কেজির কাতলা মাছটি একশত টাকা লাভে কু‌ষ্টিয়ার এক ব‌্যবসায়ীর কা‌ছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর