মাদারীপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

শিবচরে জমি সংক্রান্ত বিরোধ জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধ জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার দুপুরে শিবচর উপজেলা দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নিয়ামতকান্দি গ্রামে এ ঘটনা হয়।

আহতরা হলো– দ্বিতিয় খণ্ড এলাকার আব্দুর মোল্লা সেজ ছেলে নুরুদ্দীন মোল্লা (৬৫), তাঁর স্ত্রী পারভীন আক্তার (৫৫) ও এক ছেলে শাহাদাত মোল্লা (৩৫)।

পু‌লিশ হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, দ্বিতীয় খণ্ড ইউনিয়ন নিয়ামতকান্দি গ্রামের নুরুদ্দীন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার মো. সায়েদ মাঝির। আজ দুপুরে ফসলের জমি চাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন হ তাদের বাঁধা দেয়। এই সময় হারুন ফকির, দেলোয়ার ফকির সবুজ ফকির, কাশেম ফকিরসহ অজ্ঞাত ৭ জন মিলে দা, কুড়াল দিয়ে তাদের আঘাত করে নুরুদ্দীন মোল্লা ও তাঁর ছেলে শাহাদাত মোল্লাকে।

এদিকে, চিৎকার শুনে নুরুদ্দীন মোল্লার স্ত্রী পারভীন আক্তার এগিয়ে এলে তাঁর মাথায় কুড়াল দিয়ে আঘাত করা হয়। পরে এলাকাবাসী তাদের আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। উন্নত চিকিৎসা জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর