মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণে ২ রিকশাচালক আহত, গ্রামীণ ব্যাংকে আগুন

মানিকগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে দুই রিকশাচালক। এছাড়া জেলার শিবালয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে। রোববার রাত ও সোমবার ভোরে এসব ঘটনা হয়। 

 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম

মানিকগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে দুই রিকশাচালক। এছাড়া জেলার শিবালয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে।

রোববার রাত ও সোমবার ভোরে এসব ঘটনা হয়।

ককটেল বিস্ফোরণে আহত দুই রিকশাচালক হলো– মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার সাজাহান মিয়ার ছেলে সাগর হোসেন (১৭) ও গাইবান্ধা জেলার আজগর আলীর ছেলে নবীর হোসেন (৫২)। আহত দুজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে বাসস্ট্যান্ডের অদম্য ৭১ শহীদ স্মতিস্তম্ভের সামনে ফুটওভার ব্রিজের ওপর থেকে পরপর দুটি এবং ১০টায় ইউনাইটেড হাসপাতালের ওপর থেকে পৌর সুপার মার্কেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর রাত সাড়ে ১০টায় একইস্থানে আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়।

দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে দুই রিকশাচালক পায়ে মারাত্মক জখম হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে।

এদিকে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী বাড়াইদা বাজারের গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ব্যাংকটির অফিসের সামনের গেটে কে বা কারা আগুন দিয়ে চলে যায়। স্থানীয়দের সহযোগিতার ব্যাংকটির ভেতরে থাকা কর্মচারীরা আগুন নিযন্ত্রণে এনেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

ওসি আরও বলেন, ‘আজ সোমবার জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ হয়ে আসছে।’ 

 

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর