রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

আলোচিত মাইনউদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

রাজবাড়ীতে আলোচিত মাইনউদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রা‌য়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– ফয়সাল খান, জনি ব্যাপারী, ইসহাক মিজি ও নেছার পাটোয়ারী। এ মামলায় খালাস পেয়েছেন বাবু ভুইয়া নামের অপর আসামি।

মামলার নথি থে‌কে জানা যায়, গত ২০১৬ সালের ১৮ মার্চ রাতে মোবাইলের মেরোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমান গাজীর ছেলে মাইনউদ্দিন গাজীকে লোহার পাইপ, রড দিয়ে পিটিয়ে জখম করে আসামিরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরেরদিন বিকেলে চিকিৎসাধীন মাইনউদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান গাজী বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর