মানিকগঞ্জে তৌহিদী জনতা ও বাউল শিল্পীদের মধ্যে উত্তেজনা, আহত ৪

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

মানিকগঞ্জে তৌহিদী জনতা ও বাউল শিল্পীদের মধ্যে উত্তেজনায় চারজন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় এ ঘটনা হয়।

আহতরা হলেন– বাউল শিল্পী আব্দুল আলিম, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম এবং তৌহিদী জনতা আব্দুল আলিম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তৌহিদী জনতা। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়।

এদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে পুর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতি নিতে কয়েকজন বাউলশিল্পী ওই এলাকায় অবস্থান করছিল। পরে তৌহিদী জনতার মিছিলের অংশগ্রহণকারীরা বাউল শিল্পীদের ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আবুল সরকারের পক্ষের তিনজন আহত হয়। একই ঘটনায় বাউল শিল্পীদের পাল্টা হামলায় তৌহিদী জনতার একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাউলশিল্পী দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শিল্পীরা।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর