কিশোরগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ২২

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রভাব বিস্তারের জন্য মহড়া দেওয়ার সময় গুলিভর্তি বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাতে উপজেলার নান্দিনা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

নান্দিনা এলাকার মৃত কাশেম মেম্বারের ছেলে গোলাম সারোয়ার ভুবনের (২৭) সঙ্গে থাকা তুরস্কের তৈরি ৬ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করে যৌথবাহিনী। পাশাপাশি ভুবনের সঙ্গে থাকা বাকি ২১ জনের কাছ থেকে একটি রামদাসহ বেশ কয়েকটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আটককৃত সবাই কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে বিএনপির জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার অনুসারী।

স্থানীয়রা আরও জানায়, বেশ কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকদের সঙ্গে সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার দুপুরে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে সমর্থক ও নিকলী-বাজিতপুর দুই উপজেলার বিএনপি নেতাকর্মীরা ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করে।

পরে, সন্ধ্যায় গণসংযোগ চালানোর সময় সৈয়দ এহসানুল হুদা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পর হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা। এ ঘটনার জেরে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল সৈয়দ এহসানুল হুদার লোকজন। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে বাজিতপুর থানায় হস্তান্তর করে।

আজ রোববার দুপুরে, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২২ জন আটকের বিষয়টি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘এ বিষয়ে ২২ জনের নামে মামলা দায়েরের কাজ চলছে। আজ বিকেলের মধ্যেই সবাইকে আদালতে সোপর্দ করা হবে।’

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর