মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে মারল প্রতিপক্ষ

পূর্ববিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের ঝামেলা চলছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে ওপর হামলা চালায়।

 

 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড হয়।

নিহত জয় সরকার ওই গ্রামের জামাল সরকারের ছেলে। ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ববিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের ঝামেলা চলছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে ওপর হামলা চালায়।

বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন স্থানে জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গুরুতর আহত জখম অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, ‘রাত ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’

নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। আমি থানায় মামলা করব।’

ঘটনার বিষয়ে জানতে একাধিক বার ফোন করা হলেও অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর