মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

সোমবার সকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

মানিকগঞ্জ পৌরসভার মানোরা এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

আগুনে জুলাই স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ পুড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে আসে। গাড়ি থেকে নেমে অজ্ঞাত দুজনের একজন স্মৃতিস্তম্ভের নিচে টায়ার রেখে তাতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। এরপর আরেকজন আগুনের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করেন। এরপর তারা দুজনে ঘটনাস্থল থেকে চলে যায়।

আজ সোমবার সকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ব্যবসায়ীদের দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর