ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম

মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ফ‌রিদপু‌রের ভাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জহুরুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই একজন ও ভাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আরও দুজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস নামে এক ব্যক্তি বলেন, ‘আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার সম্ভাবনা বেশি।’

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর