টাঙ্গাইলে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। যমুনা ঢাকা-টাঙ্গাইল সেতু মহাসড়কের সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ এএম

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। যমুনা ঢাকা-টাঙ্গাইল সেতু মহাসড়কের সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক শেরপুর জেলার সোহেল এবং টাঙ্গাইল মির্জাপুরের আমিনুর। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।

এসআই জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস-মুরগী ও চালবোঝাই ট্রাক সামনে থাকা অপর একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চালক ও হাঁস-মুরগি ব্যবসায়ী নিহত হন। এসময় গুরুতর আহত হয়েছেন তিন জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে পুলিশের এই কর্মকর্তা।

বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর