কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বাঁচানো গেল না দগ্ধ আলাউদ্দিনকে

এ ঘটনায় একই পরিবারের শিশুসহ আরও তিনজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাততা গ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আলাউদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বুধবার সকালের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘গত সপ্তাহে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে আলাউদ্দিন শরীরের ৪০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় একই পরিবারের শিশুসহ আরও তিনজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। তারা হলো– নিহত আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫) এবং নিহতের দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও শিমলা আক্তার (৪)।

ডা. শাওন বিন রহমান জানান, বর্তমানে জরিনা বেগম শরীরে ২০ শতাংশ দগ্ধ, শিফা আক্তার দগ্ধ ১২ শতাংশ এবং শিশু শিমলা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহত আলাউদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালী শ্রী গ্রামের মো. বাবর মিয়ার ছেলে। নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় তিনি গার্মেন্টস শ্রমিক ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।

নিহতের বোন সালমা আক্তার বলেন, ‘দগ্ধ অবস্থায় আমার ভাই আমাকে জানিয়েছিল লাইনের গ্যাস লিকেজ থাকায় ঘরে জমে ছিল। ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাথরুমের লাইটের সুইচ জ্বালানো মাত্রই তা থেকে বিস্ফোরণ হয়। এতে আমার মা, ভাই এবং দুই ভাতিজি দগ্ধ হয়।’

সালমা আক্তার আরও বলেন, ‘আমরা খবর পেয়ে তাদেরকে জাতীয় বার্ন হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান আমার ভাই।’

উল্লেখ্য, গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাততা গ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয় একই পরিবারের নারী ও শিশুসহ চারজন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর