কিশোরগঞ্জে লোহার রডের আঘাতে নিহত ১

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জেরে খোকন মিয়া (৪৫) লোহার রডে আহত হয়ে মৃত্যু বরণ করেছেন। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া (৪৫) ওই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, কিছুদিন আগে নিহত খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন  তাঁদের সহায়তা করেছে সন্দেহ করেন খোকন মিয়া। পরে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনার জেরে সোমবার সকালে খোকন মিয়া তাঁর ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন খোকন মিয়া। স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার  রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর