গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাদের পদত্যাগের হিড়িক

আজ সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস।

 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

গোপালগঞ্জে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটছে। প্রতিদিনই সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছে তারা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাদের আর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও ঘোষণা দিচ্ছে তারা।

আজ সোমবার সকালে ও গতকাল রোববার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা থেকে আরও ১৫ নেতাকর্মী পদত্যাগ করেছে। এ নিয়ে গত চারদিনে গোপালগঞ্জের মুকসুদপুর, টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগ থেকে ৩৩ জন পদত্যাগ করল।

পদত্যাগকারী নেতারা হলো– টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস, মুকসুদপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী শেখ, সহ–সভাপতি আহাদ মোল্যা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ, প্রচার সম্পাদক আকবর শেখ, সাংস্কৃতিক সম্পাদক দুলাল শেখ, সদস্য রাজু শেখ, সাজ্জাদ শেখ ও ইমরান কাজী এবং মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া, একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল হালদার, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কীর্তনীয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশান্ত বৈরাগী, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রাইটার বারুরী (খ্রিস্টান)ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম সরকার।

আজ সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস।

সংবাদ সম্মেলনে তোতা বিশ্বাস বলেন, ‘আওয়ামী লীগের সময় আমাকে পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করা হয়েছিল। কিন্তু আমি সংগঠনের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলাম না। সেইসঙ্গে আমার শারীরিক পরিস্থিতির কারণে আমি দলীয় পদ-পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।’

অপরদিকে, মুকসুদপুরে আলাদা সংবাদ সম্মেলন করে ১৪ নেতাকর্মী পদত্যাগ করেছে। রোববার রাতে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আট নেতাকর্মী পদত্যাগ করে।

সংবাদ সম্মেলনে ৮ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ। তিনি বলেন, ‘আমরা মুকসুদপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা আটজন স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।’

অপরদিকে, একই দিন বিকেলে বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের পদ-পদবী থেকে পদত্যাগ করেন আরও ৬ নেতা।

সংবাদ সম্মেলনে স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া। তিনি বলেন, ‘আমরা সকলে একযোগে আওয়ামী লীগের সকল পদ-পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায়, স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। যতদিন বেঁচে থাকব কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হব না।’

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার প্রধান ফটকে ছাঁটাই-সংক্রান্ত নোটিশ টানিয়ে...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর