নরসিংদীতে পিকআপভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক চালক নিহত

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ থানায় নিয়ে যায়।

 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবোতে পিকআপভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার সকালে উপজেলার খামারেরচর এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত পিকআপভ্যান চালক রুবেলের (৩০) বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়।

আহতরা হলো– নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার খামারের চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপভ্যানটির চালকের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও দুজন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, ‘কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপের চালক মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলমান।’

 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর