মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ আটক ৩ 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জনকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. তানজিমুল হাসান হাউলিদার স্বাক্ষরিত সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরকেওয়ার নতুন আমঘাটা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম দেওয়ান (৫৮), মামুন দেওয়ান (৪৮) ও রিয়াদ হোসাইন (২৫)— এই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ককটেল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, ১টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি বিয়ার বোতল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, আটক মামুন দেওয়ান পূর্বে মোল্লাকান্দিতে সংঘটিত একটি হত্যা মামলার পলাতক আসামি। এছাড়া আটক ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী আতিক মল্লিক গ্রুপের সদস্য এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত আইনী ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জ জেলায় সন্ত্রাস, নাশকতা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর