গোপালগঞ্জে ১৩ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের ১৩ নেতা দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা দাবি করেন, স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন।

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের ১৩ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রোববার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এবং দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম ও গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নেতারা।

দুপুরে মুকসুদপুর উপজেলার পৃথক সংবাদ সম্মেলনে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মো. ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, ‘আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

এর আগে সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর যুবলীগের সদস্য মো. সৈয়দ আল-আমিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি সম্মান রেখে আমি স্বেচ্ছায় ও স্থায়ীভাবে ওই পদ থেকে সরে দাঁড়ালাম। আমি ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকব না।’

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর