নারায়ণগঞ্জে মাদক ও বিপুল দেশিয় অস্ত্রসহ 'ফাইটার মনির' গ্রেপ্তার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

নারায়ণগঞ্জ শহরে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন একটি ভবনের দোতলায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাইটার মনিরকে আটক করলে তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সিসি ক্যামেরা, কম্পিউটার জব্দ করা হয়। মনির দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

ফাইটার মনিরের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
রাজধানীর ভাষানটেকের মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর