ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি রিভলভার, এক রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত ৯টার দিকে সদরপুর উপজেলা সদরের পুরাতন সাব-রেজিস্টার অফিসের ভেতরের একটি পরিত্যক্ত বাথরুমে থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত বাথরুম থেকে একটি কালো ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। একই স্থানে রাখা কাপড়ের ব্যাগে মোড়ানো একটি রিভলভার পাওয়া যায়। উদ্ধারকৃত বোমাগুলো পরীক্ষা করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে যে, তাজা বোমাগুলো ছিল। নিরাপত্তার স্বার্থে বোমাগুলো তাৎক্ষণিকভাবে বালতির পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওন শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উদ্ধারকৃত অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর