শরীয়তপুরে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা নামের আরেক এক যুবক মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

শরীয়তপুরের জাজিরায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা নামের আরেক এক যুবক মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকার সাগর বেপারীর বাড়িতে ভয়াবহ ককটেল বিস্ফোরণে সোহান ও নবীন নামে দুইজন নিহত হন। আহত হন নয়ন মোল্লা। নয়ন মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। ৬ দিন পর মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লার মৃত্যু হয়।

ককটেল বিস্ফোরণের ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে জাজিরা থানায় একটি মামলা করেন। মামলার আসামি ৮ জনকে বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘আমরা শুনেছি আহত নয়ন মোল্লা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’  

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর