গ্যারান্টি দিতে পারি, ১০০% ফ্রি ও ফেয়ার নির্বাচন হবে: গোপালগঞ্জ জেলা প্রশাসক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গোপালগঞ্জে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের শতভাগ নিশ্চয়তা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ আরিফ-উজ-জামান। আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান বলেন, ‘নির্বাচন করা সকলের সাংবিধানিক অধিকার। তবে সেই অধিকার প্রয়োগের সময় যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং কেউ যেন নিয়মের বাইরে কোনও কাজ না করে। জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

উপস্থিত সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি আপনাদের সকলকে গ্যারান্টি দিতে পারি, ১০০% ফ্রি ও ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

উপজেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে সঠিকভাবে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা, এমন আশঙ্কা প্রকাশ করেন বেশ কিছু বক্তা। 

তাদের আশ্বস্ত করে অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, ‘বিগত ৫ আগস্টের পর গোপালগঞ্জে উল্লেখযোগ্য তিনটি ঘটনা ছাড়া জেলার আইন-শৃঙ্খলা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো রয়েছে। তবে কিছু ওয়েব পোর্টাল ও সোশ্যাল মিডিয়া অপপ্রচার ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো এলাকায় কোনো খারাপ ঘটনা ঘটলে, দয়া করে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। 

এ প্রসঙ্গে পুলিশ সুপার আরও জানান, ‘গোপালগঞ্জে মোট ৩৯৭টি ভোটকেন্দ্র রয়েছে এবং এসব কেন্দ্রে অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ পুলিশ, আনসার, সেনাবাহিনী (সদস্যরা) দায়িত্ব পালন করবেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই এবং নির্বাচনের দিন মানুষ  নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন।’ 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কৌশিক আহমেদ-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভেন ওয়াহীদ এবং জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম।

এছাড়া গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃদ, শিক্ষকগণ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষও আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর