গোপালগঞ্জে বৈদ্যুতিক ফাঁদ: ইঁদুরের পাশাপাশি মরছে মানুষও

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

গোপালগঞ্জে বোরো মৌসুমে বৈদ্যুতিক ইঁদুর মারা ফাঁদ যেন মানুষ মারার ফাঁদে পরিনত হয়েছে। গত এক বছরে এ ফাঁদে প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত ১২ জন। কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না এ ফাঁদ। তবে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ।  

গত ১৭ জানুয়ারী (শনিবার) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সজিব সিকদারের ১০ মাস বয়সী ছেলে সাইফান হাসান ও তার মাসহ তিন জনকে এক সাথে জীবন দিতে হয়েছে বিপদজনক এই ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে। 

গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় কৃষকরা ইঁদুরের হাত থেকে জমির বোরো ধানের চারা বাঁচাতে খোলা সরু জিআই তার দিয়ে জমির চারপাশ ঘিরে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরী করে থাকে বৈদ্যুতিক ফাঁদ। রাতে ইঁদুর বীজতলা বা রোপনকৃত ধান নষ্ট করতে গেলে তারে জড়িয়ে মারা যায়। কিন্তু অসাবধানতাবশত কোন মানুষ বা প্রাণী এসব বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়লে বা স্পর্ষ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটে প্রাণহানির ঘটনা। 

চলতি বছর কাশিয়ানী উপজেলার ৩টি গ্রামে বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে দাদি-নাতিসহ ৫ জন  প্রাণ হারিয়েছেন। আর ১ বছরে জেলায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। 

স্থানীয়রা বলছেন, এমন বিপদজনক ফাঁদ ব্যবহার না করে আধুনিক পদ্ধতিতে জমির ইঁদুর নিধন করা প্রয়োজন। এসব বৈদ্যুতিক ফাঁদ বন্ধ করে আধুনিক পদ্ধতিতে ফাঁদ তৈরী করা গেলে একদিকে যেমন জীবন বাঁচানো সম্ভব হবে, অন্যদিকে ইঁদুরে হাত থেকে ক্ষেতের ফসলও রক্ষা করা যাবে। ফলে ইঁদুর তাড়াতে গিয়ে প্রিয়জন হারানোর শোক আর বইতে হবে না কোন পরিবারকে।

এ প্রসঙ্গে গোপালগঞ্জ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, 'শুধু আইন প্রয়োগ করে এমন মরণঘাতক ফাঁদ বন্ধ করা সম্ভব নয়।' প্রাণঘাতী এ সমস্যার সমাধানে জনসচেতনতা তৈরিরও পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। এছাড়া অপ্রতাশিত প্রাণহানিরোধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করার পরামর্শ সচেতন মহলের। 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর