শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান। প্রতীক বরাদ্দের পর প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রচার শুরু করেন গোপালগঞ্জ-৩ আসনের এই প্রার্থী।

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান। প্রতীক বরাদ্দের পর প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রচার শুরু করেন গোপালগঞ্জ-৩ আসনের এই প্রার্থী।

এর আগে প্রথমে সকাল সাড়ে ১০টায় গওহরডাঙ্গা মাদ্রাসায় আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান। পরে বেলা ১১টায় শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর সমাধির ৩ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন হাবিবুর রহমান।

এই প্রার্থীর অভিযোগ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ফোনে কথা বলে ভেতরে যাওয়ার অনুমতি চাইলে সে প্রচেষ্টা ব্যর্থ হয় তাঁর। পরে গেটের বাইরে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া প্রার্থনা করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় নিজের পক্ষে ভোট চেয়ে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।    

প্রচারণার সময় স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান বলেন, ‘আমার নির্বাচনী এলাকা, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া, দুজন মহামানবের জন্মস্থান। তারা এই মাটিতেই শুয়ে আছেন। তাদের কবর জিয়ারত করার মাধ্যমে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জ-০৩ আসনে সকল ধরনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমি দাঁড়াতে এসেছি। যদি আমি নির্বাচিত হতে পারি, তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এলাকার দরিদ্র, খেটে খাওয়া মানুষের জন্য আমি সংসদে সোচ্চার হয়ে তাদের অধিকারের পক্ষে কথা বলব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আরও ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তাঁদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত ৭২ জনকে বহিষ্কার করল দলটি।

এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের আসনে প্রার্থী হওয়ায় বুধবার রাতে ৫৯ জনকে বহিষ্কার করে বিএনপি। এই তালিকায় রয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব। এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত ৭২ জনকে বহিষ্কার করল দলটি।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর