চলন্ত অবস্থায় স্প্রিং খুলে মাঝপথে থেমে গেল ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে আটকে থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে অত্যন্ত মন্থর গতিতে ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেন শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়। এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। একই কারণে ঢাকাগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এতে অন্তত তিনটি ট্রেনের চলাচলে সূচি এলোমেলো হয়।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ রুটের ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেনের চাকার সঙ্গে যুক্ত একটি স্প্রিং খুলে যাওয়ায় মাঝপথে থেমে গেছে ট্রেনটি। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও একাধিক ট্রেনের সময়সূচিতে মারাত্মক বিঘ্ন ঘটে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

রোববার সকাল ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসের শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা ১৭ মিনিট। স্টেশনে পৌঁছানোর প্রায় দুই কিলোমিটার আগেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। পরে রেলওয়ের কর্মীরা রেললাইনের পাশে পড়ে থাকা ট্রেনের চাকার সঙ্গে যুক্ত খুলে যাওয়া স্প্রিংটি উদ্ধার করেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে আনা জিআই তার দিয়ে সাময়িকভাবে বেঁধে রাখা হয়।

প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে আটকে থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে অত্যন্ত মন্থর গতিতে ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেন শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়।

এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। একই কারণে ঢাকাগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এতে অন্তত তিনটি ট্রেনের চলাচলে সূচি এলোমেলো হয়।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে।’

 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর