গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ

গত ২৬ জানুয়ারি রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। দুদিনের মাথায় আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে। 

 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডের এ ঘটনা হয়।

কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

এসপি আরও বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।’

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। দুদিনের মাথায় আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে। 

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর