ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নিরাপত্তা বাহিনী জানতে পারে যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাজার এলাকা ঘিরে ফেলে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোয়ালমারী থানার উপ–পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, ‘এ ঘটনায় গতরাতে বোয়ালমারী থানার অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিদেশি অস্ত্রসহ আটক হওয়া মাহবুবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর