নির্বাচনী প্রচারণায় সরগরম কিশোরগঞ্জ, কাকে চাইছেন ভোটাররা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

নির্বাচনী প্রচারণায় সরগরম কিশোরগঞ্জের ৬টি আসন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গ্রাম থেকে শহর, সবখানেই উন্নয়নের নানা পরিকল্পনা আর আশ্বাসে ভোটারদের কাছে ছুটছেন তাঁরা। যোগ্য, সৎ প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। 

প্রায় দুই হাজার সাত'শ বর্গকিলোমিটার এলাকা নিয়ে হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জ। এ জেলার সংসদীয় আসন রয়েছে ৬টি।   

নির্বাচন ঘিরে প্রতিটি আসনেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ৬টি আসনেই বিএনপির প্রার্থী থাকলেও, জামায়াতের প্রার্থী রয়েছে ৪টিতে। এছাড়া বাকি ২টি জোটের প্রার্থীদের ছেড়ে দিয়েছে জামায়াত। 

এসব আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট প্রার্থী ৪৮ জন। তবে এসব আসনে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলেনর প্রার্থীরা। তরুণ ভোটারদের গুরুত্ব দিয়ে চলছে প্রচারণা। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে আশা তাদের।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দিন বলেন, 'আমার ধারণা মতে, এখনও লেভেল-প্লেয়িং (ফিল্ড) আছে। আমরা মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ উৎসাহিত। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।' 

এদিকে, কিশোরগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আলমগীর হোসাইন একটি ভালো নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে জানান, 'এবার একটা ভালো মানের নির্বাচন হবে এবং একটা ভালো ইতিহাস রচিত হবে। সেক্ষেত্রে মানুষ তার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারবে।'  

একই আসনের (কিশোরগঞ্জ-৩) জামায়াত প্রার্থী জেহাদ খান তরুণ ভোটারদেরকে কাছে টানার ওপর গুরুত্বারোপ করে বলেন, '৫০ পারসেন্ট (শতাংশ) ভোটার হচ্ছে নতুন প্রজন্ম। এদের কাছে যে যেতে পারবে তার-ই এখানে সুবিধা বেশি হবে। এদিক থেকে আমি মনে করি আমিও কম হেভিওয়েট নই। কারণ আমি ঘরে ঘরে যাচ্ছি।' 

এদিকে ভোটাররা চাইছেন সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থী। এ প্রসঙ্গে কিশোরগঞ্জের স্থানীয় এক ভোটার বলেন, 'এলাকার উন্নয়নে কাজ করবেন এবং যেকোন সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নেবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা।'  

আরেক জন বলেন, 'সাধারণ মানুষের যে ব্যক্তি নিরাপত্তা দিতে পারবে আমরা সেরকম একজন প্রার্থী চাই।'

পছন্দের প্রার্থী প্রসঙ্গে আরেক ভোটার জানান, 'চাঁদাবাজি না হয়, দেশে যেন খুনখারাপি না হয় সেরকম একজন যোগ্য লোকের প্রয়োজন।' 

উন্নয়নের বিষয়টিকে বিবেচনায় রেখে ভোট দেবেন জানিয়ে স্থানীয় একজন বলেন, 'আমার ভোটটা এমন একজন লোককে দিতে চাই যে দেশের উন্নয়ন করবে, সমাজকল্যাণ সব কিছু ঠিক রাখবে, আমাদের রাস্তাঘাট যা আছে সব কিছু উন্নয়ন করবে।' 

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার। এরমধ্যে নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার ৭৮৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন।

সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৩ জনে। রোববার স্বাস্থ্য...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর