কেন্দ্রের নিরাপত্তা দিতে পারলে বস্তা ভরে ভোট পাবে জামায়াত: জামায়াত প্রার্থী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা নিশ্চিত করা গেলে জামায়াতে ইসলামী বস্তা ভরে ভোট পাবে। নির্বাচনী প্রচারণায় আজ শুক্রবার এমন মন্তব্যই করেছেন নরসিংদী সদর আসনের জামায়াত প্রার্থী মো. ইব্রাহিম ভুইয়া। 

তিনি বলেন, 'জনগণ জানিয়েছে, কেন্দ্রের নিরাপত্তা দিতে পারলে বস্তা ভরে ভোট পাবে জামায়াতে ইসলামী। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, চরাঞ্চলে ভোট কেন্দ্র দখল করতে প্রচুর অস্ত্রের জমা করা হচ্ছে, পুলিশকে জানানো হয়েছে।' 

নির্বাচনে নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চায়, ১১ দলীয় জোটের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। নীয়ম-নীতি উপেক্ষা করে এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। ইউনুস সরকারের ঘোঘিত ইতিহাসের সেরা নির্বাচনের বাস্তবায়ন দেখতে চাই। নিজেদের অবস্থান বুঝতে পেরে একটি দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু জুলাই যোদ্ধারা তাদের সেই সুযোগ দেবে না। 

তরুণরা ইসলাম ও নীতির পক্ষে আছে বলেও জানান জামায়াতের এই প্রার্থী।

উল্লেখ্য, আজ শুক্রবার সকালে নরসিংদী সদরের চিনিশপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী মো: ইব্রাহিম ভুইয়া। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর