জমির বিরোধ নিয়ে সংবাদ সম্মেলনের জেরে নারীকে হত্যা প্রতিপক্ষের 

দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদেরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন নাহিদা বেগম (৫০) নামে এক নারী। এ সময় ওই নারীর ছেলে মহিবুল্লাহকেও পিটিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন।

গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এর আগে, জমির বিরোধের বিষয়ে সংবাদ করেছিলেন নাহিদা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদেরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে ওই নারী সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়ে রোববার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এতে মা ও ছেলে মারাত্মক আহত হলে আত্মীয় স্বজনেরা তাদেরকে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে পুলিশের মিডিয়া গ্রুপে গোপালগঞ্জ সংবাদ বিজ্ঞপ্তি করে সাংবাদিকদের জানিয়েছে। 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর