নির্বাচনে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে:  মহাপরিচালক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে আনসার-ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েত করা হবে। সে লক্ষে আমাদের সকলের নির্বাচনী প্রস্তুতি দরকার। আনসার-ভিডিপি একমাত্র বাহিনী তারা নিয়মিত সদস্য নয়। সমাজে এরা সাধারণ জীবন–যাপন করে। শুধু রাষ্ট্রের প্রয়োজনে তাদের জীবন জীবিকা থেকে বের হয়ে রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য আসে। প্রথমবারের মতো প্রতিটি জেলায় আমরা এ আয়োজন করছি।’

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, ‘নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন মোতাবেক সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম হচ্ছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের ২ থেকে ৩ জনকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। সুরক্ষা অ্যাপসে মাধ্যমে নির্বাচনের দিন কোন ঝামেলার রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইল ট্রাইকিং ফোর্স সক্রিয়ভাবই সেখানে হাজির হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সকল বাহিনীর সমন্বয়নে আমরা ডিজিটালি ও ফিজিকক্যালি সমন্বয়ন করেছি। এটিই উপজেলা পর্যায়ে ভালো ভূমিকা রাখবে।’

আনসারের মহাপরিচালক বলেন, ‘নির্বাচনী ভোট কেন্দ্রে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আগের প্রচলিত অনিয়মের ধারা থেকে বের হতে পেরেছি। যেই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

এসময় জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের ৮টি আসনে নির্বাচনী ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর