ফরিদপুর-৪: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আ.লীগ পুনর্বাসনের অভিযোগ বিএনপি প্রার্থীর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের পক্ষে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলায় নিজ বাড়িতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ঘনিষ্ঠ সমর্থক স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ প্রশাসনকে প্রভাবিত করার পাশাপাশি বিএনপির প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে নিক্সন চৌধুরীর সমর্থক উল্লেখ করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন শহিদুল ইসলাম বাবুল।

এ বিষয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং শহিদুল ইসলাম বাবুল পতিত সরকারের চিহ্নিত অপরাধীদের দলে অন্তর্ভুক্ত করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন।

তিনি আরও দাবি করেন, তার পক্ষে কাজ করা সমর্থকদের বিএনপির লোকজন হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে তিনি গত ১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করেছেন।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর