নারায়ণগঞ্জে পার্লারে মিলল মালিকের মরদেহ, স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিখোঁজের ৯ দিন পর পরী বিউটি পার্লারের ভেতর থেকে শুক্রবার বিকেলে পার্লারটির মালিক কামরুন নাহার ইতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করত। গত ২৮ জানুয়ারী থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। স্বামীকে বললে সে নির্বিকার ছিল। 

জানা যায়, আজ শুক্রবার দুপুরে পার্লারটি ভেতর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশে লোকজন ও বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙ্গে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে।

জেলার সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পঁচে যাওয়ায় সিআইডি'র ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
রাজধানীর ভাষানটেকের মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর